Saturday, May 30, 2026

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারি বিজেপির প্রতিহিংসার রাজনীতি: এসইউসিআই(সি)

Date:

Share post:

বেনজির ভাবে সোমবার নারদ কান্ডে অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায়ের(Subrata Mukherjee) পাশাপাশি মদন মিত্র(Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই গ্রেপ্তারিকে বেআইনি বলে তোপ দেগেছেন বিশিষ্ট আইনজীবীরা। এরই মাঝে গ্রেফতারের ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে সরব হয়ে উঠছে দেখা গেল এসইউসিআই(সি)(sucic) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যকে(chandidas Bhattacharya)।

সোমবার এক বিবৃতিতে ওই মন্ত্রী বিধায়কদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান বাম নেতা চন্ডীদাস ভট্টাচার্য। তিনি বলেন, “দেশ ও রাজ্য জুড়ে কোভিড সংক্রমণের বর্তমান ভয়াবহ পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের অপরাধপূর্ণ অবহেলা ও দায়িত্বজ্ঞহীনতা যখন মূলত দায়ী তখন প্রয়োজন ছিল দলমত নির্বিশেষে যুক্তভাবে এর বিরুদ্ধে দাঁড়ানো। তা না করে রাজ্যপাল বিজেপি নেতার মত সফর করছেন। প্রকৃত বিচার প্রক্রিয়া অনুসরণ করে অপরাধ প্রমাণের পর গ্রেপ্তার ও শাস্তিদানের আইনী পদ্ধতি মেনে চলার পরিবর্তে কেন্দ্রীয় সরকার তার এজেন্সি দিয়ে রাজ্যের নির্বাচিত সরকারের মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তার করাচ্ছেন।”

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর জন্য প্রাণ দিতেও প্রস্তুত: শোভনের ‘পাশে’ থেকে মন্তব্য বৈশাখীর

এখানেই না থেমে এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আরো বলেন, “এসবই নির্বাচনে পরাজয়ের পর প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য বিজেপির প্রতিহিংসামূলক আচরণের প্রকাশ। আমরা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের তীব্র ধিক্কার জানাচ্ছি।”

Advt

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...