Sunday, April 26, 2026

চূড়ান্ত অসাবধানতা বিজেপি-শাসিত রাজ্যের সরকারি হাসপাতালে, ইঁদুর খুবলে খেল সদ্যজাতর গোড়ালি!

Date:

Share post:

চূড়ান্ত অসাবধানতা বিজেপি-শাসিত রাজ্যের সরকারি হাসপাতালে। সদ্যজাত শিশুর গোড়ালি খুবলে খেল ইঁদুর। প্রিয়াঙ্কা ও কিষাণ ডাইমার সন্তান। নির্দিষ্ট সময়ের আগে প্রিয়াঙ্কা জন্ম দিয়েছেন তাঁর সন্তান। অপরিণত শিশু জন্ম দেওয়ায় শিশুটিকে হাসপাতালের বিশেষ যত্নে এবং নির্দিষ্ট ওয়ার্ডে রাখা হয়েছে। মধ্যপ্রদেশের মহারাজা যশবন্ত রাও সরকারি হাসপাতালের ঘটনা এটি।

ভোররাতে ১৯ দিনের সন্তানকে দুধ খাওয়াতে গিয়ে আতকে উঠলেন প্রিয়াঙ্কা। দেখলেন, শিশুটির পা থেকে ঝড়ছে রক্ত। গোড়ালির অংশ খুবলে নেওয়া হয়েছে। এ বিষয়ে সদ্যোজাতর বাবা কিষাণ বলেন, তাঁর স্ত্রী দুধ খাওয়াতে গিয়ে দেখেন এই ঘটনা। তাঁর প্রশ্ন, ঘটনার সময় শিশুটির দেখভালের দায়িত্বে থাকা হাসপাতালের কর্মীরা কোথায় ছিলেন?” তিনি বলেন, তাঁর স্ত্রী হাসপাতালের কর্মীদের খবর দেন। তার পর তাঁরা এসে তাঁদের সন্তানের প্রাথমিক চিকিৎসা করেন। অথচ শিশুর দেখাশেনার জন্য ২৪ ঘণ্টা হাসপাতালের কর্মীদের থাকার কথা। সেই সময় তাঁরা কেন ছিলেন না সেখানে?

 

আরও পড়ুন-২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি, করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল

হাসপাতালের সুপার ডা. পিএস ঠাকুর জানান, শিশুটির দেখভালের দায়িত্বে থাকা নার্স ও ওই ওয়ার্ডের দু’জন সাফাই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এমনকী, হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে। এই ঘটনার বিষয়ে সুপার বলেন, শিশুটির প্রাথমিক চিকিৎসার পর তাকে বিশেষজ্ঞ ডাক্তাররা দেখছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দফতরকে নোটিস পাঠিয়েছে মধ্যপ্রদেশের মানবাধিকার কমিশন। ১৫ দিনের মধ্যে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

Advt

Related articles

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার অপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...