Saturday, June 13, 2026

২৬ মে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে রাজ্যবাসী

Date:

Share post:

আগামী ২৬ মে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (A total lunar eclipse)। ভাগ্য সহায় থাকলে দেখা যাবে সুপার ব্লাড মুনও (Super Blood Moon)। কিন্তু সুপার সাইক্লোন (Super Cyclone) “যশ’’ (Josh)-এর দাপাদাপির বেশ সম্ভাবনা ওই সময়ে। ফলে রাজ্যবাসী চাঁদের পিঠের রং বদলের মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ একদশক পর সুপার ব্লাড মুন দেখার সৌভাগ্য হবে দেশবাসীর। পূব আকাশে দেখা মিলবে এই ব্লাড মুনের। বিড়লা তারামণ্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, ওইদিন সন্ধ্যায় আকাশ পরিষ্কার থাকলে কলকাতা থেকে প্রায় ১৪ মিনিট পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। শেষবার শহরবাসী এই দৃশ্য দেখেছিলেন ২০১১ সালের ১০ ডিসেম্বর। অত্যন্ত বিরল এই মহাজাগতিক দৃশ্য।

বিড়লা তারামণ্ডল জানাচ্ছে, ২৬ মে পূর্ণিমা। ওই রাতে চাঁদ, সূর্য এবং পৃথিবীর অবস্থান এমন জায়গায় থাকবে, যার ফলে পৃথিবী থেকে কিছু সময়ের জন্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। সেই চাঁদ থাকবে পৃথিবীর সবচেয়ে কাছে। দূরত্ব হবে ৩ লক্ষ ৫৭ হাজার ৩০৯ কিমি। সেদিন আবার “সুপার ব্লাড মুন”ও দেখা যাবে। ফলে চাঁদকে আর পাঁচটা পূর্ণিমার মতো ঝলমলে দেখাবে না। বরং রং হবে গাঢ় কালচে লাল। এই বিরল দৃশ্য দেখা যাবে পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগর, উত্তর এবং দক্ষিণ আমেরিকার কিছু এলাকা এবং অস্ট্রেলিয়া থেকে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৪টে বেজে ৪১ মিনিটে, আর তা বজায় থাকবে ৪টে বেজে ৫৬ মিনিট পর্যন্ত। বিড়লা তারামণ্ডলের তরফে জানানো হয়েছে, ওইদিন চাঁদকে প্রায় ৩০ শতাংশ বড় এবং ১৪ শতাংশ উজ্জ্বল দেখা যাবে। ভারতের মাটি থেকে আবার এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ২০২২ সালের ৮ নভেম্বর।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...