Friday, June 26, 2026

নারদ আবহে প্রবল উত্তেজনার মাঝে আজ মোদি-মমতা মুখোমুখি

Date:

Share post:

মন্ত্রী-বিধায়কের গ্রেফতার নিয়ে রাজ্য-কেন্দ্র চাপান-উতোর ও প্রবল উত্তেজনার মাঝে আজ মোদি-মমতা মুখোমুখি। কথা হবে ভার্চুয়াল মাধ্যমে। সকাল ১১টায় নবান্ন সভাঘর থেকে বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী, সঙ্গে মুখ্যসচিব,স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। উত্তর-পূর্বের রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন ভার্চুয়াল সভায়। এই বৈঠক নিয়েও রাজ্য-কেন্দ্র দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। কেন্দ্রীয় সরকার ১৩ মে জানিয়েছিল, প্রধানমন্ত্রী দশটি রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলবেন। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী। তাঁদের বাদ দিয়ে বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে, বিতর্ক বাধে। বিতর্ক চাপা দিতে প্রধানমন্ত্রীর দফতর জানায় মুখ্যমন্ত্রীরাও থাকবেন বৈঠকে। কিন্তু জেলাশাসকরা থাকবেন কিনা তা স্পষ্ট নয়।

নারদ কাণ্ডে গ্রেফতার পর্ব নিয়ে এমনিতেই রাজ্য-কেন্দ্র টানাপোড়েন অব্যাহত। সেই টানাপোড়েনের ছাপ বৈঠকে পড়ে কিনা সেটা উল্লেখযোগ্য। ভ্যাকসিনের অভাব, অক্সিজেনের অভাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরাসরি কেন্দ্রকে অভিযোগের কাঠগোড়ায় তুলবেন, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...