Tuesday, June 23, 2026

চারদিন পর ডুবে যাওয়া বার্জ থেকে উদ্ধার ১৮৬,এখনও নিখোঁজ ৩৮

Date:

Share post:

ঘূর্ণিঝড় টাউটকের  জের। মুম্বইয়ের ৩৫ নটিকাল মাইল দূরে আরব সাগরে ডুবে গিয়েছে পি–৩০৫। ওই বার্জে ছিলেন ২৬১ জন। ১৮৬ জনকে উদ্ধার করেছে নৌসেনা। ৩৭ জনের দেহও উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ৩৮ জন ওএনজিসি কর্মী।সোমবার মুম্বইয়ের কিছুটা দূরে ডুবে যায় বেশ কয়েকটি বার্জ। বেশিরভাগই তেল উত্তোলনের জন্য মোতায়েন করেছিল ওএনজিসি।
এই সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে ইঞ্জিনিয়ারিং সংস্থা আফকনস। গাল কনস্ট্রাক্টর এবং সাপোর্ট স্টেশন ৩ এই দুটি বার্জও মোতায়েন ঠিল।
মঙ্গলবার গাল কনস্ট্রাক্টরের ১৩৭ জনকেই উদ্ধার করা হয়েছে। মুম্বইয়ের উত্তর–পশ্চিমে ছিল সাপোর্ট স্টেশন ৩। সেখানে সওয়ার ছিলে ২০১ জন ওএনজিসি কর্মী। ওই বার্জটি সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। তাকে তীরে আনা হচ্ছে।
উদ্ধারকাজে ইতিমধ্যেই নৌসেনার একাধিক কপ্টার, যুদ্ধজাহাজ নামানো হয়েছে। তবে নিখোঁজদের কেউই আর বেঁচে নেই বলে মনে করা হচ্ছে। ডিরেক্টরেট জেনারেল অব শিপিং ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।

Advt

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...