Monday, April 27, 2026

ধেয়ে আসছে যশ, কোথায় কোথায় তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়

Date:

Share post:

ধেয়ে আসছে যশ। শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। আগামী বুধবার পশ্চিমবঙ্গের ও ওড়িশার উপকূলবর্তী জেলায় আছড়ে পড়তে পারে এই ঝড়। ইতিমধ্যেই ‘যশ’-এর আশঙ্কায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ছুটি বাতিল করেছে রাজ্য সরকার।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে প্রবল বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে বলে জানানো হয়েছে। যার ফলে বিপর্যস্ত হবে জনজীবন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কোনও উল্লেখযোগ্য পরিবর্তন না হলে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমে এগিয়ে এসে উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে।   ঘূর্ণিঝড় ‘যশ’-এর জেরে উপকূলবর্তী তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার থেকেই শুরু হবে বৃষ্টি। ইতিমধ্যেই গোপীবল্লভপুর, নয়াগ্রাম, সাঁকরাইল-সহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেইসব এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা ঝড়-বৃষ্টি শুরু হওয়ার আগে থেকেই করতে হবে। কোভিড আবহে ত্রাণ শিবিরে যাতে স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকে, সেই বিষয়টিও মাথায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই সব এলাকায় দ্রুত উদ্ধারকার্যের জন্য ‘কুইক রেসপন্স টিম’ তৈরি রাখতে হবে। এছাড়াও মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। গতকাল মৎস্য দফতরের পক্ষ থেকে নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, পাথরপ্রতিমা ও ডায়মন্ড হারবার এলাকায় মাইকে প্রচার করা হয়।

Advt

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...