Wednesday, May 13, 2026

মদন মিত্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক

Date:

Share post:

মদন মিত্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিছুদিন আগেই তিনি করোনা আক্রন্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে গত সোমবার নারদ মামলায় সিবিআই গ্রেফতার করার পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এই মুহূর্তে তিনি এসএসকেম হাসপাতালের এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে বারবার মদন মিত্রের শারীরিক পরীক্ষা করেন চিকিত্সকরা। এখনও অক্সিজেন দিতে হচ্ছে মদন মিত্রকে। শুক্রবার ইসিজি করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁর ব্লাড প্রেসার অনেক বেশি, হাইপোগ্লাইসেমিয়া রয়েছে, এছাড়াও রয়েছে করোনা পরবর্তী জটিলতা। রয়েছে প্যালপিটিশনও। কেবিনের দরজা বন্ধ রাখালে তাঁর সাফোকেশন হচ্ছে। কামারহাটির বিধায়ককে কড়া নজরে রাখছেন চিকিৎসকরা।

আরও পড়ুন-এবার ব্যাঙ্ককর্মীদেরও করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণের সিদ্ধান্ত রাজ্যের

প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আজ বিকেল ফের একবার মদনের শারীরিক পরীক্ষা হয়। তাঁকে এখনই ছাড়া হবে না তিনি হাসপাতালেই থাকবেন এখনও কোনও সিদ্ধান্ত নেননি চিকিত্সকরা। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, বর্তমানে মদন মিত্রের যা অবস্থা তাতে বাড়িতে না রাখাই ভালো।

Advt

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...