Friday, February 20, 2026

নবান্নে আজ মন্ত্রিসভার তৃতীয় বৈঠক, যশ চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

একদিকে করোনার প্রবাহে নাজেহাল দশা, অন্যদিকে বিপদ ঘন্টা বাজিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ(Yass)। এই দুইয়ের জোড়া ফলা সামাল দেওয়াই এখন মমতা সরকারের আছে অন্যতম চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই সোমবার দুপুর তিনটে নাগাদ নবান্নে বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বে আজ তৃতীয় মন্ত্রিসভার বৈঠক। এ বৈঠকে ১০ থেকে ১২ জন মন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ রায়, পুলক রায়, সুজিত বসু প্রমুখ। তবে ফিরহাদ হাকিম বাড়ি থেকে বৈঠকে অংশগ্রহণ করবেন কি না, জানা যায়নি। যদিও তিনি বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে করোনা ও ঘূর্ণিঝড় নিয়ে দু’দফা বৈঠক করেছেন। ঘূর্ণিঝড় যশ নিয়ে রাজ্য সরকার যে সবরকম প্রস্তুতি নিয়েছে, আজকের মন্ত্রিসভার বৈঠকে সে সম্পর্কে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:নারদা মামলায় নাটকীয় মোড়, মধ্যরাতে বৃহত্তর বেঞ্চের শুনানিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই

প্রসঙ্গত, গত সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়েছিল নিজাম প্যালেস থেকেই। সেখানে টেলিকনফারেন্সের মাধ্যমে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান পরিষদ সহ তিনটি প্রস্তাব পাশ হয়েছিল সেদিন। আজ বৈঠকে ঘূর্ণিঝড় ছাড়া অন্য কোনও বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন কি না, সেটাই দেখার। এদিকে ঘূর্ণিঝড়ের জন্য মুখ্যমন্ত্রী মঙ্গল ও বুধবার নবান্নে থাকবেন বলে ঠিক করেছেন। গত বছরের মতো, তাই নবান্ন ছাড়া উপান্ন ভবনও প্রস্তুত রাখা হয়েছে। দোতলা ভবনে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। যেখান থেকে ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী।

Advt

spot_img

Related articles

ফুটবল খেলতে গিয়ে অসুস্থতা, চিকিৎসার অভাবে মৃত্যু শিলংয়ের সাংসদের!

হাসপাতালে গিয়ে চিকিৎসা পেলেন না স্বয়ং দেশের সাংসদ, বেঘোরে প্রাণ গেল মেঘালয়ের রাজনীতির অন্যতম নাম রিকি এজে সিঙ্গকনের...

বাঙালি অস্মিতায় শান দিয়ে দুষ্টের দমনে অনিমেষ দত্ত, ‘আবার প্রলয়’ ঘটাতে তৈরি রাজ

ফেব্রুয়ারির শেষেই স্বমেজাজে ফিরছেন ইন্সপেক্টর অনিমেষ দত্ত। এবার নিজের বিধানসভা এলাকাকে ছবির প্রেক্ষাপট হিসেবে বেছে নিয়েছেন পরিচালক রাজ...

আজকের রাশিফল: ১২ রাশির আর্থিক, কর্ম ও স্বাস্থ্য পূর্বাভাস

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।...