Saturday, June 20, 2026

হাসপাতাল ছাড়লেন করোনামুক্ত মীরা, বাড়িতেই স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বামী-স্ত্রী দুজনেই। তবে হাসপাতালে ভর্তি হতে চাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তি হয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর আজ, সোমবার তাঁকে ছুটি দেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, ছুটি দিলেও আগামী সাতদিন আইসোলেশনেই থাকতে হবে মীরাদেবীকে।
এদিকে কোভিড আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলেও তিনি নারাজ থাকায় বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। অক্সিজেন স্যাচুরেশনও অনেকটাই স্বাভাবিক রয়েছে। এমনকি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াও করছেন বুদ্ধবাবু।
প্রসঙ্গত দু’দিন আগেই সিপিআইএম রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র জানিয়েছিলেন, বুদ্ধবাবুর শরীরে মেডিকাল ও প্যারামিটারগুলি এখনও স্বাভাবিক রয়েছে। সিওপিডি-র সমস্যা থাকায় গত কয়েকবছর ধরে তাঁকে সারাক্ষণ পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের সাপোর্টেই থাকতে হয়। তবে বুদ্ধবাবুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...