Saturday, March 14, 2026

২৬ ও ২৭ মে হাই কোর্টের সব মামলা বাতিল

Date:

Share post:

কোভিড মহামারীর কারণে লকডাউন চলছে। অন্যদিকে ঘূর্ণিঝড় যশের কারণে রাজ্য জুড়ে ব্যাপক ঝড়, বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়ছে। লক ডাউনের কারণে মানুষ এমনিতেই বাড়ির বাইরে কার্যত প্রয়োজন ছাড়া বেরচ্ছেন না। ঘূর্ণিঝড় ও বৃষ্টি মানুষকে কার্যত ঘরবন্দি করবে। একই সঙ্গে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল। বিষয়টি মাথায় রেখেই কলকাতা হাই কোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ বিশ্বাস।

আরও পড়ুন : Breaking: মঙ্গলবারই সুপ্রিম কোর্টে শুনানি হবে নারদ মামলার

১. ২৬ ও ২৭ মে তারিখে যে মামলাগুলি হাই কোর্টে হওয়ার কথা ছিল, সেগুলি বাতিল করা হচ্ছে। বাতিল মামলাগুলি পরবর্তী সময়ে বেঞ্চ বা ডিভিসন বেঞ্চের সুবিধা মতো দিনে হবে।

২. দুর্যোগ ও মহামারীর কারণে হাই কোর্টের যে সমস্ত অফিসার ও কর্মী কোর্টে আসতে পারবেন না, তাদের অনুপস্থিত বলা যাবে না। ধরে নিতে হবে তাঁরা কাজেই ছিলেন।

৩. আবহাওয়া অনুকূল হলে, হাই কোর্টের কর্মীবৃন্দের যাতায়াতের জন্য নির্দিষ্ট বাসগুলি নামানো যেতে পারে।

৪. ২৭ মে’র পর পরিস্থিতি অনুকুল হলে, হাই কোর্টের কাজ চালু করা যেতে পারে। তবে তা পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনা করেই করতে হবে

৫. জেলা কোর্টের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন জেলা বিচারপতিরা। নিম্ন আদালতগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...