Thursday, February 26, 2026

অন্ধ্রপ্রদেশের হাইওয়ে হত্যাকাণ্ড মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ড দিল আদালত

Date:

Share post:

সালটা ২০০৮। অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) চেন্নাই- কলকাতা ১৬ নম্বর হাইওয়েতে মাত্র কয়েক মাসের ব্যবধানে একের পর এক নিখোঁজ হন ১৩ জন ট্রাকচালক ও খালাসী। ঘটনার তদন্তে নেমে পুলিশ হদিস পায় বড়সড় চক্রের। প্রকাশ্যে আসে ট্রাকচালকদের(truck driver) নৃশংস খুনের ঘটনা। সেই মামলাতেই অবশেষে ১২ জনকে মৃত্যুদণ্ড দিল অন্ধ্রপ্রদেশের অঙ্গোলের আদালত(Court)। পাশাপাশি ৭ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার দোষীদের শাস্তি ঘোষণা করেন অষ্ঠম জেলা অতিরিক্ত সেশন কোর্টের বিচারক জি মনোহর রেড্ডি। মোট ৭টি মমলার মধ্যে ৪টির রায় শোনান বিচারক। যেখানে ১২ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইওয়ে হত্যাকাণ্ডের পেছনে মূল পান্ডা মোঃ আব্দুল সামাদ ওরফে মুন্না। শাগরেদদের সঙ্গে নিয়ে চেন্নাই কলকাতা ১৬ নম্বর জাতীয় সড়কে ট্রাক চালকদের খুন ও লুটপাটের ষড়যন্ত্র করে সে। ট্যাক্স অফিসার সেজে হাইওয়েতে ট্রাক দাঁড় করাতো মুন্না। গাড়ির কাগজপত্র দেখার অছিলায় চালক ও খালাসীকে গাড়ি থেকে নামানো হত। তারা গাড়ি থেকে নামলেই গাড়ি নিয়ে চম্পট দিত মুন্নার শাগরেদরা। এরপর বাকিরা মিলে ট্রাক চালক এবং খালাসীকে হত্যা করে মৃতদেহ সরিয়ে দেওয়া হতো গভীর জঙ্গলে। পাশাপাশি ট্রাক ও ট্রাকে থাকা মালপত্র গোপনে বিক্রি করে দেওয়া হতো। ২০০৮ সালে মাত্র কয়েক মাসের ব্যবধানে ১৩ জনকে খুন করে এই চক্রটি।

আরও পড়ুন:ইয়াস মোকাবিলায় রাজ্যের প্রশংসা করেও ‘হিংসা’ প্রসঙ্গ টানলেন ধনকড়

ঘটনার তদন্তে নেমে শুরুতেই ট্রাক ও ট্রাকচালকদের ধরতে ময়দানে নেমে প্রকাশম জেলার পুলিশ। এরপরই আস্তে আস্তে প্রকাশ্যে আসে গোটা বিষয়টা। ২০০৯ সালে এই হত্যাকাণ্ডের রহস্য ফাঁস হয়। গ্রেফতার হয় মুন্না ও তার সাগরেদরা। যদিও ২০১৩ সালে জামিন পায় মুন্না। এরপর ২০১৪ সালে এক ব্যবসায়ীকে হত্যার ছক করে সে। ওই বছর পুলিশ ফের গ্রেপ্তার করে তাকে। অবশেষে সেই হত্যাকাণ্ডের ঘটনায় ফাঁসির সাজা হলো ১২ জন দোষীর।

Advt

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...