Sunday, May 17, 2026

মে মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি দিল্লিতে, ১৩ বছরে এই প্রথম

Date:

Share post:

১৩ বছর এই প্রথম রেকর্ড পরিমাণ বৃষ্টি হল দিল্লিতে। দিল্লিতে মে মাসে বৃষ্টি হয়েছে ১৪৪.৮ মিলিমিটার। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্ট বলছে, ১৩ বছরে এই প্রথম বৃষ্টিপাতের পরিমাণ বেশি মে মাসে। আইএমডি প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী ৪-৫ দিনের মধ্যে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ২০০৮ সালের পরে মে মাসে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।

সফদরজংয়ের পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, আইএমডি-র তথ্য অনুযায়ী, গতবছর বৃষ্টি হয়েছিল ২১.১ মিলিমিটার। ২৬.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০১৯-এ, ২০১৮ সালে হয়েছিল ২৪.২ মিলিমিটার। ২০১৭ সালে ৪০.৫ মিলিমিটার। ২৪.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০১৬ সালে। ৩.১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০১৫ তে। ১০০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল ২০১৪ সালে।

আরও পড়ুন-ওড়িশার উপকূলবর্তী প্রায় ৩৫ কিলোমিটার পরিধি জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইয়াস

আইএমডি-র দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মে মাসে মোট ৯ দিন বৃষ্টি হয়েছে। ২০১৪ সালে মে মাসে বৃষ্টি হয়েছিল ১০ দিন। শেষ ২০১৮ সালে মে মাসে বৃষ্টি হয়েছিল ৭ দিন। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ৩১ মে-র মধ্যে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ডিগ্রির নীচে থাকবে। ২০১৪ সালের পর এটিই সম্ভবত প্রথমবার, যে সাফদারজং প্রাক-বর্ষাকালে তাপপ্রবাহ রেকর্ড করেনি।

Advt

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...