Sunday, June 7, 2026

দেশবাসীকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছার পাশাপাশি করোনায় মৃতদের প্রতি সমবেদনা মোদির

Date:

Share post:

করোনার(coronavirus) জেরে বেহাল অবস্থা ভারতের(India)। চারিদিকে শুধু স্বজন হারানোর কান্না। কঠিন এই পরিস্থিতিতে বুধবার বুদ্ধ পূর্ণিমা(Buddha Purnima) উপলক্ষে ভার্চুয়াল সেলিব্রেশনে বক্তব্য রাখতে গিয়ে দেশের করোনায় মৃতদের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। একইসঙ্গে জানান দেন করোনা পরবর্তী বিশ্ব আর এক রকম থাকবে না আগামী দিনের সমস্ত ঘটনায় প্রাক কোভিড ও পরবর্তী কোভিড হিসেবে স্মরণ করা হবে। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে এই কঠিন সময়ে কাজ করে চলাস্বাস্থ্য কর্মী ও ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন:তোলাবাজিতে কেন রিপাবলিকের সাংবাদিক? জবাব চায় বাংলা

বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোভিদ মহামারী প্রতিটি জাতিকে প্রভাবিত করেছে। একইসঙ্গে এর ভয়াবহ প্রভাব পড়েছে অর্থনৈতিক ক্ষেত্রে। পাশাপাশি তিনি বলেন মহামারী পরবর্তী সময়ে বিশ্ব আর এক রকম থাকবে না। আগামী দিনের সমস্ত ঘটনা স্মরণ করা হবে প্রাক ও পরবর্তী কোভিড হিসেবে। এছাড়াও ভ্যাকসিনের জন্য নিরলস কাজ করে চলা বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত সেইসব বিজ্ঞানীদের জন্য গর্বিত, যাঁরা ভ্যাকসিন বিকাশের দিন রাত এক করে পরিশ্রম করছেন। তাঁদের সঙ্গেই চিকিৎক, নার্স, ফ্রন্টলাইন করোনাযোদ্ধাদের কাজের স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সংশ্লিষ্ট মানুষরাই করোনা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ‘

Advt

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...