Friday, June 5, 2026

ভালো আছেন বুদ্ধবাবু, স্বাভাবিকভাবে বলছেন কথাবার্তা

Date:

Share post:

আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadev Bhattacharya)। সঠিকভাবে খাওয়া-দাওয়া করার পাশাপাশি স্বাভাবিক কথাবার্তা বলছেন তিনি। শুক্রবার মেডিক্যাল বুলেটিনে(medical bulletin) এমনটাই জানানো হলো ডাক্তারদের(Doctors) তরফে। যদিও চিকিৎসকদের সম্পূর্ণ পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক। দিনে ৪ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। পাশাপাশি বাইপ্যাপের মাত্রা আছে ৯২ শতাংশে। চিকিৎসকরা আরও জানিয়েছেন করোনার জীবনদায়ী ওষুধ রেমডেসিভির কোর্সের আজ পঞ্চম ও শেষ দিন। তবে কিছুটা সুস্থ হলেও করা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আগামীকাল আরও বেশ কিছু পরীক্ষা করানো হবে বুদ্ধবাবুর। এরপর তাঁর চিকিৎসা নিয়ে হবে পুনর্মূল্যায়ন। তবে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর ফের বাড়ি ফিরে যাওয়ার জন্য বারবার চিকিৎসকদের কাছে আবেদন করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে হঠাৎ তাঁর অক্সিজেনের মাত্রা ব্যাপক ভাবে নেমে যাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে উডল্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে আগের তুলনায় তার শারীরিক অবস্থা যথেষ্ট উন্নত বলেই জানালেন।

Pp

Advt

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...