Thursday, June 25, 2026

৩ জুন কেরলে ঢুকছে মৌসুমী বায়ু, রাজ্যেও শীঘ্রই আসছে বর্ষা

Date:

Share post:

হাতে গোনা কটা দিন। তারপরই দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে চলেছে মৌসুমী বায়ু। মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৩ জুন কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যেই কেরল ও দেশের একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। মৌসম ভবন সুত্রে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বায়ু পয়লা জুন থেকে জোরদার হবে। ফলে কেরলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ফলে আগামী ৩ জুন কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে। অর্থ্যাৎ নির্দিষ্ট সময়েই রাজ্যেও বর্ষা ঢুকবে বলে পূর্বাভাস দিল মৌসম ভবন। রবিবার ইন্ডিয়ান মেটিওরোলোজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)-র তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে সমস্ত পরিস্থিতি মৌসুমী বায়ুর পক্ষে অনুকূল। সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই বাংলাতেও ঢুকবে মৌসুমী বায়ু বলে  জানিয়েছে মৌসম ভবন।

ভারতে সাধারণত বর্ষা প্রবেশ করে ১ জুন। তার পরে তা বাংলায় পৌঁছয় ৮ জুন। চলতি মরসুমে বর্ষার আগমন স্বাভাবিক থাকায় বর্ষার স্থায়িত্বও স্বাভাবিক হবে বলেই পূর্বাভাস মৌসম ভবনের। মৌসুমী বায়ুর উপরেই নির্ভর করে দেশের কৃষিকাজ। যা পরোক্ষভাবে দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলে। তাই মৌসুমী বায়ুর প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।  চলতি বছরে মৌসুমী বায়ুর অবস্থান যা, তাতে বৃষ্টিপাত স্বাভাবিক হবে বলেই পূর্বাভাস। ফলে তা কৃষিকাজের ক্ষেত্রে অনুকূল হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।  জিডিপিতেও এর প্রতিফলন দেখা যাবে বলে মত অর্থনীতিবিদদের।

Advt

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...