Monday, April 27, 2026

আইপিএলের দ্বিতীয় পর্বে না খেলার সিদ্ধান্ত ক‍্যামিন্সের : সূত্র

Date:

Share post:

বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স( kkr) । দলের অন্যতম জোরে বোলার প্যাট ক‍্যামিন্স (  Pat Cummins) জানিয়ে দিলেন, সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বিতীয় পর্বে ম‍্যাচে খেলবেন না তিনি । অস্ট্রেলিয়ার এক দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। অজি দৈনিকের খবর অনুযায়ী  ক‍্যামিন্স জানিয়েছেন যে, বাকি আইপিএলের (ipl) ম‍্যাচে আর খেলবেন না। ক‍্যামিন্সের না আসা বড় ধাক্কা কেকেআরের কাছে।

অস্ট্রেলিয়ার সেই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,” পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হতে পারে ডেভিড ওয়ার্নার এবং প্যাট ক‍্যামিন্সকে। এক বছর কোয়ারেন্টাইনে কাটানোর জন্য আরও কিছু ক্রিকেটারের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইপিএলে চুক্তি থাকলেও ক‍্যামিন্স জানিয়ে দিয়েছে যে ও এই মরশুমে আইপিএল খেলতে আর যাবে না।”

চলতি বছর করোনার কারণে মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয় আইপিএল। তবে শনিবার বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা করা হয় সেপ্টেম্বরের মাঝপথেই সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে আইপিএলের বাকি আসর।

Advt

Related articles

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...

ভোটবঙ্গে পুলিশ পর্যবেক্ষক-বিজেপি প্রার্থীর গোপন বৈঠক ইস্যুতে হাইকোর্টে তৃণমূল

ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক...

তৃণমূল সাংসদ মিতালীর উপর প্রাণঘাতী হামলা! কাঠগড়ায় বিজেপি

আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের (Mitali Bag) উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। সোমবার সকালে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায়...