Thursday, May 14, 2026

কেন্দ্রীয় বাহিনী দেখে ভয় পাচ্ছে এলাকাবাসী! তাই নিরাপত্তা ছাড়লেন বিজেপির বিধায়করা

Date:

Share post:

শুরুটা করেছিলেন হুগলির সাংসদ (Hoogly MP) লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তিনি স্বেচ্ছায় কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়েন। তারপর “হেরো” সেলিব্রিটি প্রার্থীদের নিরাপত্তা তুলে দেয় বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। এবার কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) ছাড়লেন উত্তরবঙ্গের (North Bengal) নব নির্বাচিত তিন বিজেপি বিধায়ক (BJP MLA)।

কিন্তু ঠিক কী কারণে নিরাপত্তা ছাড়লেন এই তিন বিজেপি বিধায়ক? তাঁরা নিজেরাই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।
শিলিগুড়ির (Siliguri) বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) জানিয়েছেন, নিজের এলাকায় স্কুটিতে ঘোরাফেরা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তাঁর কাছে অস্বস্তির। মাটিগাড়া-নকশালবাড়ির (Matiganda-Nakshalbadi) বিধায়ক আনন্দময় বর্মণ (Anandamay Barman) ও ডাবগ্রাম-ফুলবাড়ির (Diagram -Phoolbadi) বিধায়ক শিখা চট্টোপাধ্যায় (Shikha Chatterjee) অবশ্য অন্য কথা বলছেন। তাঁরা দু’জনেই জানিয়েছেন, যে এলাকার তাঁরা বিধায়ক সেখানকার মানুষ আর্থিকভাবে পিছিয়ে পড়া। নিরাপত্তা নিয়ে সেই এলাকায় গেলে বাসিন্দারা ভয় পেতে পারেন। সেই কারণেই নিরাপত্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

যদিও বিধায়কদের স্বেচ্ছায় নিরাপত্তা প্রত্যাহার নিয়ে রাজনৈতিক মহলের একাংশ বিষয়টিকে অন্যভাবে দেখতে চাইছেন। নেতৃত্বের উপর অনাস্থা থেকেই নিরাপত্তা প্রত্যাহার বলে মনে করছেন অনেকে।

Advt

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...