Saturday, June 27, 2026

লর্ডসে সৌরভের শতরানের রেকর্ড ভাঙলেন কনওয়ে

Date:

Share post:

লর্ডসে (Lord’s)সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav ganguly) রেকর্ড ভেঙে দিলেন ডেভন কনওয়ে( Devon Conway)। ১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে ১৩১ রান করেছিলেন সৌরভ। ২৫ বছর পর লর্ডসে সেই রেকর্ড ভাঙলেন কনওয়ে। অভিষেক ম‍্যাচে ইংল‍্যান্ডের (england) বিরুদ্ধে ১৩৬ রানে অপরাজিত তিনি।

লর্ডস মানেই ঐতিহ্য। লর্ডস মানেই ইতিহাস। এই মাঠে শতরান করলে তার আলাদা গুরুত্ব থাকে। ঠিক এই কারণে ক্রিকেট ইতিহাসে আলাদা করে জায়গা পেয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শতরান। লর্ডসে ১৮৯৩ সালে অভিষেক টেস্টে শতরান করেছিলেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম। তাঁর ১০৩ বছর পর ১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে ১৩১ রান করেছিলেন সৌরভ। তাঁর ওই শতরান ইতিহাস তৈরি করেছিল। মহারাজের এই কীর্তির ২৫ বছর পর এই তালিকায় এবার যুক্ত হলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। বুধবার তৃতীয় বিদেশি হিসেবে লর্ডসে অভিষেক টেস্টে শতরান করলেন তিনি।

লর্ডসে অভিষেক টেস্টে শতরানের ঘটনা মাত্র ৬টি। বিদেশি হিসেবে গ্রাহাম, সৌরভ, কনওয়ে ছাড়াও এই তালিকায় রয়েছেন ৩ ইংল‍্যান্ড ব্যাটসম্যান জন হ্যাম্পশায়ার, অ্যান্ড্রু স্ট্রস ও ম্যাট প্রায়র।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...