Tuesday, June 2, 2026

সুনীল-শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে ফোন সুদীপের

Date:

Share post:

লিখিত আবেদন জানানো হয়েছিল আগেই, এবার তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শিশির অধিকারী(Shishir Adhikari) ও সুনীল মণ্ডলের(Sunil mandal) সাংসদ পদ খারিজের দাবি তুলে লোকসভার স্পিকারকে ফোন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই দুই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার(Om Birla) কাছে আবেদন জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘গত জানুয়ারি মাসে সুনীল মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছিল সংসদে। একই রকম ভাবে সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয়েছিল শিশির অধিকারীর বিরুদ্ধেও। তবে এখনও পর্যন্ত কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে স্পিকার ওম বিড়লা সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। আমি আবেদন করেছি অবিলম্বে দুজনের সাংসদ পদ খারিজ করার জন্য।’ সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে স্পিকার ইতিমধ্যেই তাঁকে আশ্বস্ত করেছেন দুজনের ফাইল দেখে তারপর বিষয়টি পর্যালোচনা করবেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ও কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। নিয়ম মেনে তাদের সাংসদ পত্রের জন্য আগেই আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরেই এবার দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে স্পিকার ওম বিড়লাকে ফোন করলেন সুদীপ।

Advt

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...