Tuesday, April 21, 2026

নিজের হাতে আলিপুরে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

গত বারের লকডাউনের মতো এবারও ত্রাণ নিয়ে রাস্তায় নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরের সামনে ত্রাণ বিলি করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের করোনা বিধিনিষেধের অসহায় অবস্থায় পড়া প্রায় ৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার সেখানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের অনেকের হাতে মুখ্যমন্ত্রী নিজে ত্রাণ তুলে দেন।

নবান্নে বৈঠক সেরে আলিপুরে জেলাশাসকের দফতরে সামনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে দেখা যায় করোনা বিধি মেনে একে একে ত্রাণ নিয়ে যাচ্ছেন দুস্থরা। সেই ত্রাণের প্যাকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও লেখা রয়েছে। এই ত্রাণের প্যাকেটে চাল, ডাল, মশলা-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব রয়েছে।

আরও পড়ুন:শুভেন্দুকে বিরোধীনেতা মানতে নারাজ দলের ৩৪ বিধায়ক, চরম সিদ্ধান্তের হুমকি

গতবার লকডানের সময়ও মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে ত্রাণ বিলি করেন। এবারও করোনা বিধিনিষেধের মধ্যে মানুষের মাঝে ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

 

Related articles

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...