Saturday, March 14, 2026

বাঁশদ্রোণী কাণ্ডে পুলিশের জালে প্রেমিক পিনাকীরঞ্জন

Date:

Share post:

বাঁশদ্রোণীতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করা সংযুক্তা মণ্ডলের প্রেমিক পিনাকীরঞ্জন ভট্টাচার্যকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পিনাকী ঘুরপথে সংযুক্তার ফ্ল্যাট হাতিয়ে নেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিবাহবিচ্ছেদের পর বছর চারেক আগে তাঁর সঙ্গে পরিচয় হয় পিনাকীর। সংযুক্তাদেবীর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ওই যুবকের। এরপরই বিভিন্ন অজুহাতে সে তাঁর কাছ থেকে সোনার গয়না নিতে শুরু করে। এইভাবে প্রেমের জালে ফাঁসিয়ে তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকাও হাতায়। এমনকী সংযুক্তাদেবীকে মগজ ধোলাই করে ফ্ল্যাটটি বিক্রির প্রস্তাব দেয়। প্রেমিকের ছলাকলায় ভুলে রাজিও হয়ে যান সংযুক্তাদেবী।
এরপরই সে ফন্দি এঁটে সাজানো ক্রেতা নিয়ে গিয়ে ফ্ল্যাটটি মাত্র চার লক্ষ টাকায় বিক্রি করায়। এই টাকা বিনিয়োগ করে সে নিজে। এর কিছুদিন পর ফ্ল্যাটটি নিজের নামে রেজিস্ট্রি করার মতলবে ছিল সে। পিনাকী যে এভাবে ঠকিয়েছে, তা কিছুদিনের মধ্যে টের পান সংযুক্তা। একদিকে আর্থিক টানাটানি, অন্যদিকে ঠগের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সেই মতো ২ জুন প্রথমে মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে নিজে ও তাঁর মা মিলে ঘুমের বড়ি খান। পরে হাসপাতালে মৃত্যু হয় সংযুক্তার। তাঁর মা এবং মেয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

Advt

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...