Thursday, May 14, 2026

সকলের টিকাকরণ হওয়ার আগেই আসতে পারে তৃতীয় ঢেউ, আশঙ্কা নীতি আয়োগ কর্তার

Date:

Share post:

করোনা ভাইরাসের(coronavirus) বিরুদ্ধে লড়তে টিকাকরণে জোর দেওয়ার উদ্দেশ্যে কোমর বেঁধে ময়দানে নেমেছে ভারত সরকার(Indian government)। আদালতে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সফল দেশবাসী টিকাকরণ সম্পন্ন হয়ে যাবে। তবে পরমা বিধি মানার ক্ষেত্রে সামান্য গা-ছাড়া মনোভাব যেকোনো সময়ে দেশে তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে বলে সাবধান করে দিলেন নীতি আয়োগ এর সদস্য বিনোদ পল। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করলেন দেশবাসীকে টিকাকরণ এর আওতায় আনতে যতটা সময় প্রয়োজন তার আগেই সংক্রমনের তৃতীয় ঢেউ চলে আসতে পারে ভারতে।

এদিকে তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছেন বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউয়ের হানায় করোনাভাইরাসের চরিত্রগত কোন পরিবর্তন হবে? এবং কোন স্ট্রেন চরিত্র পাল্টে সংক্রমণ ছড়ানোয় অগ্রণী ভূমিকা নেবে তা এখনই বলতে পারছেন না কেউ। তবে দ্বিতীয় ঢেউয়ের হানাদারিতে যে ভাইরাস ছিল তা হল ডেল্টা স্ট্রেন (বি.১.৬১৭.২)। ভারতে খুঁজে পাওয়া এই স্ট্রেনকে ইতিমধ্যেই উদ্বেগজনক প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের তরফে আগেই জানানো হয়েছে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গেলে টিকাই একমাত্র রাস্তা। যত দ্রুত দেশবাসী টিকাকরণ সম্পন্ন হবে ততো বিপদমুক্ত হবে দেশ। যে গতিতে টিকাকরণ এগোচ্ছে তাতে কতদিনে তা শেষ হবে তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। আর সেই সুযোগে করোনার তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে তাহলে তার যে ভারতের জন্য ফের বিপদবার্তা বয়ে আনবে তা বলার অপেক্ষা রাখে না।

Advt

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...