Sunday, May 17, 2026

সোমবার থেকেই শুটিং শুরু হচ্ছে বলিউডে, মহারাষ্ট্রেও শুরু আনলক প্রক্রিয়া

Date:

Share post:

আগামী সোমবার থেকেই শুটিং শুরু হতে চলেছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে (shooting will be start on Bollywood industry from Monday) । এদিকে সোমবার থেকেই মহারাষ্ট্রে (Maharashtra) পাঁচটি ধাপে আনলক (unlock process) প্রক্রিয়াও শুরু হতে চলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Chief minister of Maharashtra Uddhav Thakre) শনিবার এ কথা জানিয়েছেন। মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যে জেলাগুলিতে আক্রান্তের হার পাঁচ শতাংশের কম এবং হাসপাতালগুলিতে অক্সিজেনযুক্ত শয্যা ২৫ শতাংশের কম ভর্তি থাকবে, সেখানে লকডাউনের বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার করা হবে। সেই অনুযায়ী প্রথম ধাপে ১৮টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। যেখানে শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান সবই খোলা থাকবে।

দ্বিতীয় পর্যায় থাকছে সেই জেলাগুলি যেখানে আক্রান্তের হার পাঁচ শতাংশের কম হলেও অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ২৫ থেকে ৪০ শতাংশ। সেখানে শর্তসাপেক্ষে কিছু বিধি নিষেধ প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে থাকবে সেই সমস্ত জেলা যেখানে আক্রান্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। এবং অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ৪০ শতাংশের বেশি। জানা গিয়েছে এই মুহূর্তে মুম্বইয়ের অবস্থান অবস্থান দ্বিতীয় এবং তৃতীয় স্তরের মাঝামাঝি। সেখানে এই মুহূর্তে আক্রান্তের হার প্রায় ৬ শতাংশ, একইসঙ্গে অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ৩২.৫১%।

তবে বলিউডের বিপুল আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে এবং সব দিক বিবেচনা করে শুটিং শুরুর অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। যদিও কোভিড বিধিনিষেধ অত্যন্ত কড়া ভাবে মেনে চলতে হবে। যেমন এই মুহূর্তে বায়ো বাবলের মধ্যেই শুটিং করতে হবে। বিকেল পাঁচটার মধ্যে শুটিং শেষ করতে হবে। বারে বারে সাবান দিয়ে হাত ধোওয়া, মাস্ক পরা সবাইকে মেনে চলতে হবে।

 

 

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...