Sunday, June 7, 2026

‘বিনয় মিশ্রের নাম FIR-এ নেই, CBI কেন তাঁকে চাইছে ?’ প্রশ্ন সিংভি- লুথরা’র

Date:

Share post:

“CBI-এর প্রথম এবং দ্বিতীয় FIR-এ বিনয় মিশ্রের নামই নেই। তবুও তাঁকে হাতে পেতে CBI কেন চাইছে ?”

সোমবার হাইকোর্টে গরু পাচারকাণ্ডে অন্যতম ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রের তরফে এই প্রশ্ন তুলেছেন তাঁর দুই আইনজীবী অভিষেক মনু সিংভি এবং সিদ্ধার্থ লুথরা৷ একইসঙ্গে কোভিড পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মামলার অনুমতিও চেয়েছেন বিনয়৷ এই আর্জি মঞ্জুর করেছে হাইকোর্ট ৷

এদিন হাইকোর্টে বিনয় মিশ্রের আইনজীবী অভিষেক মনু সিংভি এবং সিদ্ধার্থ লুথরা তাঁদের সওয়ালে বলেন, “গত ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর থেকে অন্য দেশের বাসিন্দা বিনয় মিশ্র। CBI ওই তারিখের পর মামলা করেছে। প্রথম FIR-এ বিনয়ের নাম নেই।

দ্বিতীয় FIR-এও নাম নেই। রেড কর্নার নোটিশ তোলা হয়নি। তাহলে বিনয় মিশ্রকে হাতে পেতে CBI কেন চাইছে ?” সিংভি বলেন, “হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভিডিও কনফারেন্সে মামলা শোনার অনুমতি দিয়েছে এই মামলার অন্য অভিযুক্তদের। একই অনুমতি দেওয়া হোক বিনয় মিশ্রকেও৷”
বিনয় মিশ্রের অপর আইনজীবী সিদ্ধার্থ লুথরা বিনয়ের অন্তর্বতী জামিনের সময়সীমা বাড়ানোর আর্জি জানান।

আরও পড়ুন-নারদ-মামলায় CBI-এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন মনু সিংভি

আদালত জানিয়েছে, আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। আপাতত আগের রায়ের কোনো মডিফিকেশন করা হবে না বলেও জানিয়েছে আদালত। এই সময় CBI আর্জি জানায়, এই মামলার শুনানি দু’সপ্তাহ পরে হোক৷ এই আর্জি খারিজ করে CBI-কে ভর্ৎসনা করেছে হাইকোর্ট।

Advt

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...