Wednesday, April 29, 2026

আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে আশ্রয় দেবে হাসিনা সরকার

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের হাসিনা সরকার আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে। এরই পাশাপাশি, রোহিঙ্গাদের বসবাসযোগ্য আবাসন এবং অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআরের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ।
সেই বৈঠকে জানানো হয়, সরকার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা আরও ৮০ হাজার রোহিঙ্গাকে কিছুদিনের জন্য ভাসানচরে স্থানান্তরিত করবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ভাসানচরের উন্নত পরিবেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের উপযোগী ব্যবস্থাসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হাসিনা সরকার চেষ্টা করছে।

Advt

Related articles

বাংলাকে জানেনই না মালব্য! শেষে কংগ্রেসের প্রার্থী ‘হাইজ্যাক’

নির্বাচন কমিশনের মোতায়েন করা পুলিশ বাহিনী নদিয়ায় নির্বাচনে কংগ্রেসের ভোটারদের বাধা দেয়, এমনটা অভিযোগ করেছিলেন পুজা রায় চৌধুরি।...

লড়াই ইভিএমে: উত্তরপাড়া থেকে আরামবাগ সৌজন্য বজায় রাখল TMC-CPIM

প্রচারের সৌজন্য বজায় থাকল ভোটের দিনও। বুধবার, উত্তরপাড়া (Uttarpara) থেকে আরামবাগ (Arambag) বিধানসভা কেন্দ্রে বিরোধীদলের প্রার্থীদের দেখে সৌজন্য...

CRPF-এর নির্লজ্জ হামলা! হাওড়ায় বাহিনীর ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

একাধিক বুথে নিরাপত্তার নামে যে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে হয়রান করছে, তার নজির দ্বিতীয় দফার নির্বাচনে একাধিকবার দেখেছে...

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...