Friday, March 13, 2026

রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা

Date:

Share post:

প্রবল গরমে স্বস্তি দিতে আজ ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানা গেছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের হাত ধরেই আজ থেকে টানা ৪ দিন উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ থেকেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কতামূলক প্রচার শুরু করেছে প্রশাসন। এদিন নামখানা এলাকায় টোটোয় চড়ে মাইকে প্রচার করেন বিডিও।
পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ২থেকে ৩ দিনের মধ্যে প্রবেশ করবে মৌসুমি বায়ু। আগামী ১৩ জুনের মধ্যে রাজ্যের সব জায়গায় বর্ষা পৌঁছে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে প্রাক বর্ষার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম,বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওড়া বইতে পারে। বৃষিপাতের সম্ভাবনা রয়েছে উওত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে। ১৩ তারিখে দুই দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হবে।
অন্যদিকে আসছে অমাবস্যার কটাল। তার সঙ্গে নিম্নচাপের সতর্কতা। দুইয়ে মিলে সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠে নয়া বিপত্তি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষকে সাবধান করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টি এবং ভরা কোটালের জেরে জলোচ্ছ্বাস হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ফলে সতর্ক করা হচ্ছে সবাইকে। ইয়াসের পরে এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি পূর্ব মেদিনীপুর, গোসাবা, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এখনও জলমগ্ন অনেক গ্রাম। ফলে এই ভরা কোটালকে ঘিরে তৈরি হয়েছে নয়া আশঙ্কা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ইয়াসের জের এখনও কাটিয়ে উঠতে পারেননি। ত্রাণ শিবিরেই রয়েছেন অনেক মানুষ। তারপর এই ভরা কোটাল যেন নতুন বিপদ এনে দিয়েছে তাঁদের সামনে। ফলে এই পরিস্থিতিতে মানুষকে রক্ষা করা প্রশাসনের কাছে এক নতুন চ্যালেঞ্জ ।

Advt

spot_img

Related articles

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...

কল্যাণী শহরে জর্জ স্কুল অব কম্পিটিটিভ এক্সামসের যাত্রা শুরু, খুশির হাওয়া পড়ুয়া মহলে

রাজ্যের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কল্যাণী শহরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের...