Wednesday, June 24, 2026

প্রধানমন্ত্রীকে দাড়ি কাটতে ১০০ টাকা পাঠালেন বারামতীর চা-ওয়ালা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের কোনও কমতি নেই। এবার সেই দাড়ি কাটার জন্য সরাসরি টাকা পাঠিয়ে দিলেন এক চা-ওয়ালা। তবে তাঁর দাবি তিনি প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য এই কাজ করেননি। টাকার সঙ্গে পাঠানো চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন, করোনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হোক।

মহারাষ্ট্রের বারামতীর বাসিন্দা অনিল মোরে, ইন্দাপুরে এক বেসরকারি হাসপাতালের কাছে একটি চায়ের দোকান চালান। ছোট্ট ব্যবসা কোনও রকমে টিমটিম করে চলছে। যা এই করোনাকালে আরও খারাপ অবস্থায়। তার মধ্যেও নিজের জমানো অর্থ থেকে ১০০ টাকা প্রধানমন্ত্রীকে পাঠালেন অনিল।

টাকা এবং চিঠি পাঠানো প্রসঙ্গে অনিল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়াচ্ছেন। কিন্তু আমার মনে হয়, দাড়ি বাড়ানোর থেকেও কর্মসংস্থান, টিকাকরণের গতি বেশি প্রয়োজন। সেই সঙ্গে তাঁর দাবি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করা প্রয়োজন আরও বেশি করে। করোনার জন্য ২টি লকডাউনের মানুষ যেভাবে সমস্যায় পড়েছেন তা নিবারণ করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

অনিলের আরও দাবি তিনি প্রধানমন্ত্রীকে কোনও ভাবেই অসম্মান করার জন্য টাকা পাঠাননি। বরং তিনি প্রধানমন্ত্রীকে অত্যন্ত সম্মান করেন। কিন্তু উনি যাতে দাড়ি কেটে আমাদের আসল সমস্যাগুলির উপর নজর দিতে পারেন সে কারণেই এই টাকা পাঠানো।

অনিল চিঠিতে প্রধানন্ত্রীর কাছে করোনায় মৃতদের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা এবং লকডাউনে যে সব পরিবার পরিবার কার্যত সম্বলহীন হয়ে পড়েছেন তাদের ৩০ হাজার টাকা করে দেওয়া হয় হোক।

তবে অনিল যাই দাবি করুন তাঁর এই দাড়ি কাটার জন্য প্রধানমন্ত্রীক পাঠানো চিঠি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।
Advt

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...