Wednesday, June 24, 2026

সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করায় সিকিমের নামচিতে পোড়ানো হল বাইচুং ভুটিয়ার কুশপুতুল

Date:

Share post:

সিকিমের নামচিতে পোড়ানো হল প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়ার(baichung bhutia) কুশপুতুল। সরকারের একটি সিদ্ধান্তের বিরোধিতা করায় বাইচুং এর বিরুদ্ধে রাস্তায় নামে দক্ষিণ সিকিল মহিলা সংঘ।

ঘটনার সূত্রপাত একটি ফুটবল মাঠে হাসপাতাল গড়ে ওঠা নিয়ে। প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার চাননা ফুটবল মাঠে হাসপাতাল গড়ে ওঠুক। এই নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বাইচুং। তিনি ফেসবুকে লেখেন,” একমাত্র মাঠে সিকিম সরকার একটি ৩০০ বেড বিশিষ্ট হাসপাতাল তৈরি করছেন। এবং এই প্রকল্পে ইতিমধ্যেই ৮০ কোটি টাকা খরচ করেছে প্রশাসন। আমার মতে জোরেথাংয়ের কাছে কারফেক্তারে সিকিম সরকার একটি জমি কিনেছিল ক‍্যানসার হাসপাতালের জন‍্য, সেখানে এই হাসপাতালটি গড়লে দক্ষিণ ও পশ্চিম সিকিমের বাসিন্দাদের সুবিধা হত।”

এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে সিকিমের নামচি। নামচি সেন্ট্রাল পার্কে পোড়ানো হয় বাইচুং ভুটিয়ার কুশপুতুল।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া

Advt

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...