Friday, June 19, 2026

অক্সিজেন ছাড়া কারা বাঁচতে পারেন দেখার সময় বন্ধ রাখা হয় সিসিটিভি

Date:

Share post:

আগরার শ্রী পরশ হাসপাতালের একসঙ্গে ২২ রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সম্প্রতি ওই হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীদের মধ্যে অক্সিজেন ছাড়া কারা বাঁচতে পারেন তা দেখার জন্য এক অদ্ভুত পরীক্ষা চালান সেখানকার কর্তৃপক্ষ। এর জন্য নাকি মিনিট পাঁচেক অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়। আর তাতেই মুন্নি দেবী নামে এক প্রৌঢ়া-সহ ২২ জনের মৃত্যু হয়। এই তথ্য সামনে আসার পর মুন্নি দেবীর মেয়ে প্রিয়াঙ্কা আবার দাবি করলেন, ঘটনার দিন নাকি রিসেপশন ডেস্ক-সহ হাসাপাতালের অর্ধেকেরও বেশি সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। তাঁর আরও অভিযোগ, মুন্নি দেবীকে ওষুধ দিয়ে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে হাসপাতাল জানালেও গায়ে ইঞ্জেকশনের কোনও চিহ্নই ছিল না!

প্রিয়াঙ্কা জানিয়েছএন, তিনি নিজেও একটি হাসপাতালে কাজ করেন। হাসপাতালের তরফে বলা হয় ওষুধ কিনে চিকিৎসকের হাতে দিতে। তাঁর দাবি মুন্নি দেবীকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হলেও করোনার কোনও ওষুধই তাঁকে দেওয়া হয়নি। প্রিয়াঙ্কা জানিয়েছেন এই অভিযোগ নিয়ে এবার তিনি আইনি পথে লড়বেন।

অক্সিজেন পরীক্ষার জেরে রোগীদের মৃত্যুর ঘটনা সামনে আসতেই হাসপাতালটি সিল করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ঘটনার পুর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিংহ।

Advt

 

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...