Wednesday, May 13, 2026

কুলভূষণ মামলা: অভিযোগের বিরুদ্ধে আপিলের বিল পাস করল পাকিস্তান

Date:

Share post:

আন্তর্জাতিক আদালতের চাপে পড়ে পাক কারাগারে বন্দি কুলভূষণ যাদবকে আপিল করার অধিকার দিতে নয়া বিল পাস করল পাক সংসদ। বৃহস্পতিবার পাক সংসদে পাস হওয়া এই বিলের ফলে কুলভুষণের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে আপিল করতে পারবে অভিযুক্ত। কুলভূষণ মামলায় ভারতের জন্য এটা নিঃসন্দেহে স্বস্তির।

আন্তর্জাতিক আদালতের তরফে আগেই পাকিস্তানের জাতীয় সংসদকে বিচারের সিদ্ধান্তটি পর্যালোচনা ও পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। আর সেই নির্দেশ মেনেই পাক সংসদে পাস হলো নয়া বিল। অন্যদিকে, বিরোধী দলগুলির বিরোধিতা সত্ত্বেও ২০২০ সালে ইমরান খানের সরকার কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে একটি অধ্যাদেশ জারি করে। এরপর ২০২১ সালের এপ্রিল মাসে ইসলামাবাদ হাইকোর্ট কুলভূষণ যাদব মামলায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। জানানো হয় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ভারতকে তার এক্তিয়ার সম্পর্কিত অবস্থানটি ব্যাখ্যা করা উচিত।

আরও পড়ুন:‘আমাকে অনেক লজ্জা দিয়েছে, তবু পুত্র তো’, চোখের জল মুছে বললেন ভুল্লারের বাবা

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগ ২০১৭ সালে মৃত্যুদণ্ড দেয় পাক আদালত। তবে মিথ্যা মামলায় কুলভুষণকে ফাঁসানো হয়েছে এমনটা অভিযোগ করে ভারত তাঁর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। পাশাপাশি কুলভূষণের মৃত্যুদণ্ড এখনই কার্যকর না করার নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতের চাপের মুখে পড়ে অবশেষে কুলভূষণকে আপিল করার সুযোগ দিল পাকিস্তান।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...