Wednesday, June 24, 2026

 গদ্দার-বেইমান: ফের রাজীবের বিরুদ্ধে পোস্টার, এবার বাঁকড়ায়

Date:

Share post:

ফের পোস্টার পড়ল বিজেপিতে ‘বেসুরো’ রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)বিরোধিতায়। এ সপ্তাহের শুরুর দিকেই ডোমজুড়ে রাজীবের নামে “গদ্দার’, ‘বেইমান’ বলে পোস্টার (Poster) পরে। শুক্রবার, বিজেপি (Bjp) থেকে তৃণমূলের (Tmc) ফেরেন মুকুল রায় (Mukul Ray)। তখনই প্রশ্ন ওঠে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অন্যান্য নেতাদের কী হবে? এই পরিস্থিতিতে শনিবার ফের বাঁকড়ায় নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল। এলাকার প্রাক্তন বিধায়ককে ‘গদ্দার’, ‘বেইমান’ অ্যাখ্যা দিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পোস্টারে লেখা, “মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সাথে যারা বেইমানি, গদ্দারি করেছে, জোমজুড়বাসীর কাছে তাদের কোনও জায়গা নেই”।

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব। তবে, বিধানসভার ঘর থেকে যেদিন তিনি বেরিয়ে এসেছিলেন সেদিন হাতে ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ফলপ্রকাশের পর ফের পুরানো দলে ফিরতে চাইছেন অনেকেই। এখনও তেমন ইচ্ছা প্রকাশ না করলেও সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্টে জল্পনা উস্কে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “সমালোচনা তো অনেক হল… মানুষের বিপুল জমসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে, কোভিড ও ইয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।”

পোস্টের পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন তৃণমূলেরই কর্মী-সমর্থকদের একাংশ। বুধবার, ডোমজুড়ে বিধানসভার সলপে রাজীবের বিরোধিতায় পোস্টার লাগানো হয়। এবার প্রাক্তন বিধায়ককে ‘গদ্দার’, ‘বেইমান’ অ্যাখ্যা দিয়ে পোস্টার পড়ে হাওড়ার বাঁকড়ায়। এদিন সকালে বাঁকড়া বাজার, দোতলা মোড়-সহ বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা যায়। এ থেকেই স্পষ্ট রাজীবের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয় তৃণমুল নেতা-কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “গদ্দার, রুচিহীন”দের জায়গা হবে না তৃণমূলে।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...