Wednesday, March 18, 2026

রাজ্যে চালু হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন, লোকাল চলবে কবে?

Date:

Share post:

রাজ্যে জারি বিধিনিষেধ। বন্ধ ট্রেন পরিষেবা। তবে ১৭ জুন থেকে স্পেশাল ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া (Howrah) এবং শিয়ালদহ (Sealdah) শাখায় চালু হবে স্পেশাল ট্রেন পরিষেবা। একাধিক রুটে স্পেশাল ট্রেন চালু করা হবে। তবে লোকাল ট্রেন চালানো হবে কি না তা এখনও জানা যায়নি।

করোনা সংক্রমণে রাশ টানতে দুই দফায় বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। ১৫ জুন পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। দোকান খোলার সময়সীমা বাড়ানো হয়েছে দুপুর ১২টা থেকে চারটে পর্যন্ত।

তবে, প্রথম দফা থেকেই বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। হাওড়া এবং শিয়ালদহ-সহ সব শাখাতেই সব রুটের লোকাল ট্রেন বন্ধ। একের পর এক ট্রেন চালক এবং গার্ড করোনা আক্রান্ত হয়ে পড়ায় পরিষেবাতেও সমস্যা হচ্ছিল। সীমিত সংখ্যাক দূরপাল্লার ট্রেন চলছে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই কম। সেকারণেই একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ তারিখ থেকে হাওড়া এবং শিয়ালদহ রুটে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে। তবে রবিবার সেগুলি চলবে না।
যে ট্রেন গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি হল:

• হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল
• শিয়ালদা-এনজেপি স্পেশাল
• হাওড়া-কাটিহার স্পেশাল ট্রেন
• কলকাতা-হলদিবাড়ি স্পেশাল (সপ্তাহে ৪দিন চলবে)
• কলকাতা-বালুরঘাট স্পেশাল ট্রেন (শনিবার ছাড়া চলবে)

তবে, এখনও বন্ধ মেট্রো পরিষেবাও। লোকাল ট্রেন চলাচল সম্পর্কেও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

 

spot_img

Related articles

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...