Tuesday, April 7, 2026

অতিমারির জের: ফের বাড়ল স্কুল-কলেজের ছুটির মেয়াদ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে জেরবার গোটা বাংলাদেশ। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছুটির মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত বাড়ালো বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। শনিবার এই বিষয়ক একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠনের ছুটির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হল। দেশের ঊর্ধ্বমুখী সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এমনকি কোনও কোনও অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে দেশের সার্বিক করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় এবং সংক্রমণের রাশ টানার জেরে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ১৩ জুন খুলে দেওয়ার কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সেইমতো আজই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ছুটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানাল মন্ত্রণালয়।
প্রসঙ্গত, করোনার কারণে সংক্রমণ এড়াতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ১৪ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে। তবে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সংক্রমণের বাড়বাড়ন্ত যাতে না হয়, সেকারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...