Wednesday, May 13, 2026

নন্দীগ্রামে ট্রলার ডুবে এক মৎস্যজীবীর মৃত্যু, নিখোঁজ ৩

Date:

Share post:

হলদি নদীতে ট্রলার ডুবে এক মৎস্যজীবীর মৃত্যু হল। নিখোঁজ আরও ৩ জন। জানা গিয়েছে, গতকাল নন্দীগ্রামের কেন্দামারি জলপাই গ্রাম থেকে ১৪ জন মৎস্যজীবী ট্রলারে চড়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন । রাত ১১টা নাগাদ হলদি নদীতে ডুবে যায় ট্রলারটি। কোনওরকমে ৯ জন মৎস্যজীবী সাঁতরে পাড়ে উঠে আসেন। এখনও নিখোঁজ ৩ জন। চলছে উদ্ধারকাজ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাত প্রায় এগারোটার সময়ে হঠাৎই নোঙর করার সময়ই উল্টে যায় মা করুণাময়ী নামে ওই ট্রলারটি। শেষ পাওয়া খবর অনুযায়ী কাঁথি মহকুমার মশাগাঁ এলাকার প্রদীপ মান্না নামে একজন মাঝি মারা গিয়েছেন। সকালে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত ও ডেপুটি ম্যাজিস্ট্রেট কিশোর বিশ্বাস। কোন কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তার আসল কারণ খুঁজছে পুলিশ ।

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...