Saturday, April 4, 2026

যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকলে নিজের জীবনযাত্রার উন্নতি নয়, মানুষকে সাহায্য করুন, বললেন সোনু

Date:

Share post:

মানবিকতা দিয়ে বারবার মানুষের মন জয় করা শেখাচ্ছেন ‘দেবদূত’ সোনু সুদ। বলিউডের সিনেমাতে খলনায়কের চরিত্রেই তাঁকে বেশি দেখা গিয়েছে বরাবর। কিন্তু গতবছর করোনা-লকডাউন শুরু হওয়ার পর থেকে বাস্তবের রিয়েল ‘হিরো’ তিনিই তা বুঝতে বাকি নেই দেশবাসীর। সাধরণ মানুষের চোখে তিনি এখন ‘মসিহা’। তিনি বারবার নিজের কাজ দিয়ে বুঝিয়েছেন জীবনে শুধু টাকা উপার্জন করা শেষ কথা নয়, মানবিক-ও হতে হয়।

আরও পড়ুন-সিরিয়ার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, স্বাস্থ্যকর্মী সহ নিহত ১৩ জন

শনিবার সোনু নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন। লেখেন, জীবনে যদি আপনার অর্থাভাব না থাকে, যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকে, তাহলে তা আশীর্বাদ। সেটা নিয়ে শুধুমাত্র নিজের জীবনযাত্রার উন্নতি করার চেষ্টা করবেন না। মানুষকে তা দিয়ে সাহায্য করার চেষ্টা করুন।

 

 

 

গতবছর করোনা অতিমারি শুরু হওয়ার পর থেকে মানুষকে সাহায্য করে একের পর এক নজির গড়ছেন সোনু সুদ। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন। কখনও আবার অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন। অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। এছাড়াও জনসাধারণকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে উদ্যোগ নিয়েছে সোনুর সংস্থা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...