Friday, June 26, 2026

সাপুরজি এনকাউন্টার: ভাঙড় ও বসিরহাটের নিষিদ্ধপল্লি থেকে গ্রেফতার পাঞ্জাবের ৪ ব্যক্তি

Date:

Share post:

নিউটাউনের সাপুরজি আবাসনে এনকাউন্টারে(encounter) মৃত্যু হয় পাঞ্জাবের দুই দুষ্কৃতীর। সেই ঘটনার তদন্তে নেমে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে ভাঙড়ের কাশিপুর থানার(kahipur police station) পুলিশ। এদের মধ্যে ৩ জনকে কাশিপুর থানার চিনা পুকুর(China pukur) থেকে এবং অপর ব্যক্তিকে বসিরহাট এলাকার একটি নিষিদ্ধ পল্লি থেকে গ্রেফতার করা হয়। ধৃতরা প্রত্যেকেই পাঞ্জাবের বাসিন্দা। এদের সঙ্গে নিউ টাউন এর এনকাউন্টার কান্ডের যোগ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার চিনা পুকুর এলাকা থেকে যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন আমনদীপ সিং, রেশমজিৎ সিং এবং জ্যাক সিং শর্মা। পাশাপাশি, বসিরহাটের যৌনপল্লী থেকে গ্রেফতার করা হয় চামকাউর সিংকে। ধৃতদের ভাঙড় থানায় এনে বারুইপুর জেলা পুলিশ এবং স্পেশাল টাস্কফোর্স-এর কর্তারা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, চামকাউর বছর সাতেক আগে নিজেকে দাউদ মোল্লা নামে পরিচয় দিয়ে চিনা পুকুর গ্রামে থাকতে শুরু করে। এখানে এসে এলাকারই বাসিন্দা রাবিয়া বিবিকে বিয়েও করেছিল দাউদ। তাদের দুই শিশু সন্তান রয়েছে। কয়েক মাস আগে ‘দাউদের আত্মীয়’ পরিচয় দিয়ে আমনদীপ এবং রেশমজিৎ ওই গ্রামে এসে থাকতে শুরু করে।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...