Thursday, May 14, 2026

শুরু পোস্তা উড়ালপুল ভাঙার কাজ, বিকল্প রাস্তাগুলি কী কী জেনে নিন

Date:

Share post:

অবশেষে শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙার কাজ। মঙ্গলবার সকালে পুজো দিয়ে নারকোল ফাটিয়ে শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। কাজ চলবে ৪৫ দিন ধরে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, প্রথমে রাজাকাটরার সামনে থেকে পোস্তা মার্কেট পর্যন্ত অংশ ব্রিজ ভাঙার কাজ হবে। KMDA আধিকারিকদের দাবি, এই বিশেষ কাটারের জেরে ভাইব্রেশন অথবা ঘর্ষণের পরিমাণ অনেকটাই কম হবে। ফলে এলাকার বিপজ্জনক বাড়িগুলি ভেঙে পড়ার আশঙ্কা প্রায় নেই।

হাওড়া ব্রিজ থেকে পোস্তার দিকে যাওয়ার রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ করা হয়েছে। গিরিশ পার্ক পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এই পথের গাড়িগুলিকে মূলত দুটি রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যানজটের সমস্যা মেটাতেই ২টি রাস্তা ব্যবহার করা হচ্ছে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, উড়ালপুল ভাঙার জন্য এদিন বিকল্প পথে যান চলাচল হচ্ছে৷ মহর্ষি দেবেন্দ্র রোড, এ কে টেগোর স্ট্রিট ও গণেশ টকিজ হয়ে গাড়ি চলাচল করছে। এছাড়াও মহাত্মা গান্ধী রোডকে বড় গাড়ির জন্য দ্বিমুখী করে দেওয়া হয়েছে৷ দক্ষিণমুখী গাড়ি যাবে নলিন শেঠ রোড হয়ে৷

এডিফিস প্রাইভেট লিমিটেডের বিদ্যুৎ কুমার ধর জানিয়েছেন, “ব্রিজ কেটে ওপর থেকে নীচে নামিয়ে আনার কাজ বাংলায় প্রথম হচ্ছে। এই কাজে বর্ষার কোনও প্রভাব পড়বে না। কাজটি ৪ টে ধাপে সম্পূর্ন হবে।”

আরও পড়ুন-শুভেন্দুকে নেতা মানতে নারাজ বিধায়করাই গরহাজির, প্রয়োজনে দল বদলেও তৈরি

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ মার্চ হঠাৎই দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। ভাঙা উড়ালপুলের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছিল ২৬ জনের। আটকে পড়াদের আর্তনাদ, কান্নায় স্তব্ধ হয়েছিল মহানগরী। তারপর কেটে গিয়েছে ৫ বছর বছর। ভয়াবহ সেই দিনের স্মৃতি আঁকড়ে দাঁড়িয়েছিল পোস্তা উড়ালপুল।

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...