Wednesday, June 24, 2026

কলকাতায় শুরু হতে চলেছে শিশুদের উপর কোভিড টিকার ট্রায়াল

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সবরকমভাবে প্রস্ততি নিচ্ছে দেশ। শিশুদের জন্য কোভিড বেড, আইসোলেশনের ব্যবস্থার পাশাপাশি এবার কলকাতায় শুরু হতে চলেছে কোভিড টিকার ট্রায়ালও। ১২ থেকে ১৮ বছর বয়সিদের এই টিকার ট্রায়াল হবে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে। কলকাতা ছাড়াও জাইডাস ক্যাডিলার তৈরি কোভিড টিকা, ‘জাইকোভ-ডি’ -র ট্রায়াল চলবে দেশের অনান্য শহরে।

হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যেই সবরকমভাবে প্রস্তুত তারা। স্বেচ্ছাসেবক পাওয়া গেলেই দ্রুত শুরু করা হবে ট্রায়াল। কলকাতায় মোট ১০০ জন বাচ্চার উপর এই ট্রায়াল করা হবে। তবে তাঁদের বয়স ১২-১৮ বছরের মধ্যে হতে হবে। অভিভাবকদের অনুমতি থাকলেই এই ট্রায়ালে অংশ নেওয়া যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

‘জাইকোভ-ডি’ হল ‘প্লাজমিড ডিএনএ’ টিকা। অনুমোদিত হলে ১২ বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য এটি ভারতের প্রথম টিকা হতে পারে। এর আগেও এই বয়সিদের উপর ট্রায়াল চালিয়েছে টিকা প্রস্তুতকারক এই সংস্থা। তাদের দাবি, পরীক্ষামূলক প্রয়োগে তাদের তৈরি টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়েনি। তা ছাড়াও এক্ষেত্রে সূচ ফোটানোরও কোনও প্রয়োজন পড়বে না।

 

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...