Tuesday, May 19, 2026

দুয়ারে সরকারের ঠিকানাতেই কোচবিহারে মিলবে ভ্যাকসিন

Date:

Share post:

দুয়ারের সরকারের ঠিকানাতে এবার প্রবীণদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ। জেলার অঞ্চল স্তরে এবার ভ্যাকসিনেশন কর্মসূচি। কোচবিহার জেলাতে এমনই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে প্রথমবার। মুলত বাড়তি নজর দেওয়া হয়েছে ষাটোর্ধ্বদের দিকে। কোচবিহার ২ ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতে এদিন দুয়ারের সরকারের ঠিকানাতে শুরু হয়েছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নেওয়ার পর প্রবীনদের হাতে বৃহস্পতিবার সার্টিফিকেট তুলে দিয়েছেন জেলাশাসক।

জেলাশাসক পবন কাদিয়ান বৃহস্পতিবার ঘুরে দেখেন ভ্যাকসিনেশন সেন্টার। জেলা জুড়ে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী হবে সব অঞ্চলেই এমনটাই জানান তিনি। জেলাশাসক বলেন দুয়ারে সরকারের কর্মসূচীর ঠিকানাতেই ভ্যাকসিনেশন হবে৷ তাতে সেই এলাকার বাসিন্দাদের ঠিকানা খুঁজে নিতে সুবিধা হবে। বাড়ির কাছে ভ্যাকসিনের সুযোগ পাবেন প্রবীণরা।

আরও পড়ুন- মুকুলের ছেড়ে যাওয়া দলীয় পদ পেলেন স্বপন দাশগুপ্ত

 

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...