Saturday, May 16, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ণ কীভাবে হবে ? 

Date:

Share post:

করোনা পরিস্থিতির (Corona pandemic) জন্য রাজ্যের মাধ্যমিক (madhyamik exam)এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS exam) বাতিল হয়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু মূল্যায়নের ভিত্তিতে কী ভাবে ফল প্রকাশ করা হবে তা ঠিক করার জন্য রাজ্য সরকার ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি (6 commity special panel) গঠন করেছিল। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সেই কমিটির পেশ করা মূল্যায়নের পদ্ধতি প্রকাশিত হল।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বরের মূল্যায়ন হবে কীভাবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শুক্রবার জানালো বিশেষজ্ঞ কমিটির সেই ফর্মুলার কথা। এই ফর্মুলা অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষার্থী মাধ্যমিকের নম্বর এবং একাদশ শ্রেণির নম্বর মিলিয়ে মূল্যায়ন হবে। অর্থাৎ ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষায় সংশ্লিষ্ট পড়ুয়া যে চার বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তার প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের থেকে ৪০ শতাংশ নেওয়া হবে। অন্যদিকে ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় (থিওরি) সংশ্লিষ্ট পড়ুয়ার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ নম্বর নেওয়া হবে। তারপর ওই ৪০ শতাংশ আর এই ৬০ শতাংশ নম্বর যোগ করে মোট একশোর মধ্যে নম্বর বিচার করা হবে। এই ফর্মুলায় উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। তবে জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো পরীক্ষার্থী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দু’ক্ষেত্রেই মূল্যায়নে সন্তুষ্ট না হল হল তাহলে তিনি অবশ্যই পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। সে ক্ষেত্রে পরবর্তী লিখিত পরীক্ষায় তার প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে গণ্য হবে। মূল্যায়নের নম্বর সে ক্ষেত্রে কার্যকর হবে না।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...