Saturday, June 27, 2026

মুখে বালিশ চাপা, গলায় ফাঁস! দিঘার হোটেল মালিকের রহস্যমৃত্যু

Date:

Share post:

নিউ দিঘায় (New Digha) নিজের হোটেলেই রহস্যমৃত্যু মালিকের। মৃতের নাম সুব্রত সরকার (৬৬)। আদপে হাওড়া শিবপুরের বাসিন্দা এই হোটেল মালিক। প্রাথমিক তদন্তে তিনি খুন হয়েছেন বলেই মনে করছে দিঘা থানার পুলিশ।

জানা গিয়েছে পুলিশ যখন হোটেলের ঘর থেকে সুব্রত সরকারের মৃতদেহ উদ্ধার করে, তখন তাঁর গলায় ফাঁস লাগানো ছিল। মুখের উপর বালিশ চাপা ছিল। তাঁর ঘর লন্ড-ভন্ড ছিল। অর্থাৎ, যে বা যারাই তাঁকে খুন করুক না কেন, তাদের বাধা দিয়েছিলেন সুব্রতবাবু। শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। দরজা ভেঙে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসা করা হচ্ছে হোটেল কর্মীদের। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কে বা কারা খুনের আগেরদিন এই হোটেল মালিকের সঙ্গে দেখা করতে এসেছিল, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...