Sunday, April 5, 2026

সুফলা: দান নয় ত্রান নয়, ষোলোআনায় পাশে থাকার অঙ্গীকার মদনের

Date:

Share post:

দান নয় ত্রান নয়, ষোলোআনায় পাশে থাকার অঙ্গীকার। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং বিধায়ক (MLA) মদন মিত্রের (Madan Mitra) উদ্যোগে আজ, শনিবার ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করেও বসেছিল “সুফলা”, সাপ্তাহিক সব্জি বাজার। মাত্র ১ টাকায় ৫ কেজি টাটকা সব্জি এই বাজারে। অর্থাৎ ষোলোআনায় নিয়ে যান ব্যাগ ভর্তি বাজার।

মহামারী আবহে কাজ হারানো অসহায় দরিদ্র মানুষের পাশে কামারহাটি (Kamarhati) বিধানসভার জনপ্রিয় বিধায়ক মদন মিত্র। তাঁর উদ্যোগে খেটে খাওয়া মানুষগুলোর এই অসহায় অবস্থা থেকে কিছুটা ভালো রাখার প্রয়াস।

শুধু সব্জি বিতরণ নয়, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কামারহাটির বিভিন্ন অঞ্চল। জমা জল উপেক্ষা করেই মদন মিত্র কামারহাটির মানুষের জন্য বিদেশি এবং উন্নত প্রযুক্তির কুড়িটি কনসেনট্রেটর মেশিন এলাকাভিত্তিক কো-অর্ডিনেটরদের হাতে তুলে দেন ।

আরও পড়ুন- স্কুলের বেতন দিতে না পারলেও কাটা যাবে না পড়ুয়ার নাম, নির্দেশ হাইকোর্টের

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...