Thursday, June 4, 2026

বেলেঘাটা আইডিতে নষ্ট হতে বসেছে প্রায় ১ কোটি টাকার ওষুধ!

Date:

Share post:

বেলেঘাটা আইডিতে নষ্ট হতে বসেছে প্রায় ১ কোটি টাকার ওষুধ। কয়েক মাসের মধ্যেই মেয়াদ ফুরাবে ওষুধগুলির।করোনার প্রকোপে অন্যান্য অসুখের রোগীরা প্রায় ভর্তি হচ্ছে না বেলেঘাটা আইডি তে। আর তার জন্যই বেলেঘাটা আইডিতে নষ্ট হতে বসেছে এই বিপুল পরিমাণ ওষুধ ।

রবিবার বেলেঘাটা আইডি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৩ রকমের ওষুধ পড়ে পড়ে নষ্ট হতে বসেছে। কোনওটার মেয়াদ বাকি আছে ১ মাস, কোনওটির ২ মাস। যার মোট মূল্য প্রায় ১ কোটি টাকা। কোনও সরকারি হাসপাতালের এই সব ওষুধের প্রয়োজন থাকলে সরাসরি বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ওষুধের তালিকা প্রকাশিত হয়েছে স্বাস্থ্যদফতরের ওয়েবসাইটেও।

উল্লেখ্য, রাজ্যের সরকারি হাসপাতালগুলির ওষুধ ও ইঞ্জেকাশানের দায়িত্বে থাকে স্বাস্থ্য দফতর। আর সেই কারণেই ওষুধের নষ্ট হওয়া বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার মতো তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হয়।এখন দেখার কী হয় এই বিপুল পরিমান ওষুধের ভবিষ্যত।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...