Tuesday, June 23, 2026

মিলখা সিং এর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসল পাকিস্তানেও

Date:

Share post:

মিলখা সিং( milkha singh) এর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসল পাকিস্তানেও( Pakistan )। গত শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন মিলখা সিং। আর এর পরই শুধু ভারত নয়, পাকিস্তানেও নেমে আসে শোকের ছায়া।

মিলখা সিং জন্মে ছিলেন অবিভক্ত ভারতের গোবিন্দপুরায়। বর্তমানে সেটি  পাকিস্তানে। সেখানেই বড় হওয়া ফ্লাইং শিখ এর। সেখানেই মিলখা সিং এর সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের আব্দুল খালিক। এদিন এক সংবাদপত্রের কলমে  আব্দুল খালিকের ছেলে মহম্মদ এজাজ জানিয়ে দিলেন, মিলখার মৃত্যু ভারত নয়, পাকিস্তানেরও বড় ক্ষতি।

এদিন এক সংবাদমাধ্যমের কলমে এজাজ লেখেন,”মিলখাকে আমি বলেছিলাম, উনি দারুণ দৌড়বিদ। মিলখা আমাকে উত্তরে যা বলেছিলেন তা এখনও কানে লেগে রয়েছে। উনি বলেছিলেন, তোমার বাবা অনেক বড় ক্রীড়াবিদ ছিলেন। আমি ফ্লাইং শিখ নামটা পেয়েছি ওকে হারিয়েই। আমার খ্যাতির পিছনে ওর অনেক অবদান রয়েছে। মিলখি সিং এর মৃত্যু শুধু ভারতে ক্ষতি নয় পাকিস্তানের ও বড় ক্ষতি। ওনার মৃত্যুতে শোকের ছায়া পাকিস্তানের মাটিতেও।”

আরও পড়ুন:পিতৃদিবসে আবেগঘন পোস্ট সচিন, সেহবাগ, হার্দিক পান্ডিয়াদের

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...