Monday, June 8, 2026

পিতৃদিবসে আবেগঘন পোস্ট সচিন, সেহবাগ, হার্দিক পান্ডিয়াদের

Date:

Share post:

আজ পিতৃদিবস( Father’s day)। গোটা বিশ্ব জুড়ে পিতাদের উৎসর্গ করে আজকের দিনটি উদযাপন করা হয়। এই দিনটি উদযাপন করতে বাদ জাননি ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।  তাঁরা তাদের সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনে নিজেদের আদর্শ মানুষের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা লিখছেন। সচিন তেন্ডুলকর(sachin tendulkar) , বীরেন্দ্র সেহবাগ( virender sehwag) , সুরেশ রায়না( suresh raina) থেকে সদ‍্য পিতৃহারা হার্দিক পান্ডিয়া( hardik pandya) ক্রুনাল পান্ডিয়ার ( krunal pandya)সবাই তাদের সোশ‍্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আজকের দিনটি উদযাপন করছে।

নিজের পিতার প্রতি শ্রদ্ধার্ঘ‍্যে সচিন তেন্ডুলকর একটি ভিডিও পোস্ট করেন। সেখান তিনি তাঁর পিতার একটি বসার চেয়ার দিখান। সেখানে সচিন লেখেন,” আমাদের কিছু জিনিস থাকে যা আমাদের কাছে টাইম মেশিনের মতন কাজ করে। একটি গন্ধ, একটি অনুভব। আমার কাছে আমার পিতার এই জিনিসটি রয়েছে। যেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। যা আমায় স্মৃতির পাতায় সবসময় নিয়ে যায়।”

ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তারঁ দুই ছেলের সঙ্গে একটি ছবি এবং তাঁর বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ” বাপ, ড‍্যাড ও ফাদারের অক্ষরগুলিকে ভেঙে সেগুলোর মানে বোঝালেন সেহবাগ।

সুরেশ রায়না তাঁর টুইটারে লিখেছেন,” আমার পিতাকে ফাদার্সদের শুভেচ্ছা জানাই। তোমার ধৈর্য্য, তোমার শিক্ষা আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। ”

পিতৃদিবস পালন করছেন পান্ডিয়া ব্রাদার্সরাও। গত জানুয়ারি মাসে বাবাকে হারিয়েছেন ক্রুনাল পান্ডিয়া এবাং হার্দিক পান্ডিয়া। এদিন হার্দিক তাঁর সোশ‍্যাল মিডিয়ায় লেখেন,” পিতৃত্ব সমন্ধে কত কিছু রয়েছে যা আমি তোমার থেকে শিখেছি। যা ভালোবাসা, উপদেশ দিয়েছ তা সাহায্য করেছে আমাদের এই জায়গায় আসতে। তোমাকে ভালোবাসি, তোমাকে মিস করি।”

আরও পড়ুন:প্রথম ইনিংসে লড়াইয়ের জন‍্য ২৫০ রানই যথেষ্ট বলে মনে করছেন ভারতের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোর

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...