Friday, June 26, 2026

কলকাতার কাছে হেরে কী বললেন মুম্বই অধিনায়ক?

Date:

Share post:

গতকাল কলকাতা নাইট রাইডার্স-এর কাছে ১৮ রানে হারে মুম্বই ইন্ডিয়ান্স। আগেই প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে দল। কলকাতার কাছে ম্যাচ ছিল নিয়মরক্ষার। তবুও এই ম্যাচে জয় চেয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। তবে কলকাতার কাছে হেরে যায় দল। হারের পর মুম্বই অধিনায়ক মেনে নিয়েছেন, ভালো খেলেনি মুম্বই, তাঁর দল খারাপ ক্রিকেট খেলছে।

এই নিয়ে ম্যাচ শেষে হার্দিক বলেন,” ব্যাটিংয়ের সময় আমাদের শুরুটা খারাপ হয়নি। কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারিনি। স্বাভাবিক ভাবেই মূল্য দিতে হয়েছে। পিচ একটু কঠিন ছিল। আমাদের উচিত ছিল ইনিংসের ছন্দ ধরে রাখা। আমরা তা করতে পারিনি।” এখানে না থেমে হার্দিক আরও বলেন,” ম্যাচের ওভার সংখ্যা কমে গিয়েছিল শুরুতেই। তাও আমাদের বোলারেরা কেকেআরকে কম রানের মধ্যে আটকে রাখতে পেরেছিল। বোলারের সত্যিই ভাল বল করেছে। বাউন্ডারি হলে বল ভিজে যাচ্ছিল। কারণ মাঠের ধারে রাখা প্লাস্টিকগুলিতে জল ছিল। তাও ভাল বল করেছে বোলারেরা। ১৫৮ রান তাড়া করা অসম্ভব ছিল না। আমরা চেয়েছিলাম খেলাটা উপভোগ করতে। ভাল ক্রিকেট খেলতে। ইনিংসের শুরুতে এমনই পরিকল্পনা ছিল। সে ভাবে শুরুও করা গিয়েছিল। কিন্তু পরে আমরা এক দমই ভাল খেলতে পারিনি।”

আরও পড়ুন- ম্যাচ জিতলেও মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন নারিন

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...