Monday, June 8, 2026

বাবা সরকারি আধিকারিক, মা শিক্ষিকা: এমএ পাস চোরের কীর্তিতে তাজ্জব পুলিশ

Date:

Share post:

ইংরেজিতে এমএ পাস। চেষ্টা করলে হয়তো কোনো ভদ্র সভ্য কাজ বেছে নিতে পারত। তবে স্বভাব যায় না মলে। বখে যাওয়া ছেলে হাত পাকিয়ে ফেলে চুরিতে। আর সেই চুরিকেই বেছে নেয় পেশা হিসেবে। সম্প্রতি এক চুরির কিনারা করতে গিয়ে তাজ্জব বনে গেল হাওড়া পুলিশ(Howrah police)। গ্রেফতার করা হলো অভিযুক্ত ওই উচ্চশিক্ষিত চোরকে(thief)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি চুরির তদন্তে নেমে গ্রেফতার করা হয় আসানসোলের বাসিন্দা সৌমাল্য চৌধুরী(Sumallo Chaudhari) সহ মোট তিনজনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের সোনার গহনা। এরপরই জানা যায়, এই সৌমাল্য চৌধুরী ইংরেজিতে এম এ পাস। ২০১৫ তে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছিল সে। কিন্তু চুরিকে বেছে নেয় পেশা হিসেবে। বাড়ি ছেড়ে রীতিমতো গ্যাং বানিয়ে ফেলে চুরির জন্য। আসানসোল হাওড়া হুগলি জেলায় কম করে কুড়িটি চুরির ঘটনায় যুক্ত এই সৌমাল্য। অথচ সৌমাল্য বাবা নিজে একজন সরকারি আধিকারিক, মা ছিলেন স্কুল শিক্ষিকা। ছেলের কুকীর্তির কথা জানতে পেরে আত্মঘাতী হয়েছিলেন সৌমাল্যর মা। তারপরও কোনো পরিবর্তন আসেনি ছেলের। চুরি করে ধরা পড়ে একবার বেশ কয়েক মাসের জেলও খাটে এই যুবক।

আরও পড়ুন:দ্বিতীয়বারের জন্য জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব নিলেন আন্তোনিও গুতেরেস

তবে জেল থেকে ছাড়া পেলেও চুরির পেশা ছাড়েনি সৌমাল্য। গত ৯ জুন হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত একটি ফ্লাইটে প্রায় দশ ভরি সোনার গহনা চুরি করে পালায় অভিযুক্ত। কিন্তু পালানোর সময় তার স্কুটির নাম্বার লিখে রাখে ফ্ল্যাটের ১ আবাসিক। ওই নম্বরের সূত্র ধরেই পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয় সৌমাল্য চৌধুরী ও তার এক সাগরেদ প্রকাশ শাসমলকে। তাদের জেরা করে তৃতীয় ব্যক্তি মাধব সামন্তকেকে ধরা হয় পশ্চিম মেদিনীপুর দাসপুর এলাকা থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, মাধব সামন্তকে চুরির মাল বিক্রি করেছিল অভিযুক্ত এই দুই চোর।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...