Sunday, May 17, 2026

ভোট পরবর্তী হিংসা: হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (High Court)। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বৃহত্তর বেঞ্চে আবেদন করল রাজ্য সরকারের।

ভোট পরবর্তী হিংসার অভিযোগে এন্টালির বিজেপির (Bjp) পরাজিত প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল-সহ অনেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। শুক্রবার, সেইসব মামলার একত্রে শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যে সরকারের সমালোচনা করা হয়। এমনকী, প্রয়োজনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পারেন বলেও নির্দেশে জানানো হয়েছে।

শুনানিতে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক অভিযোগ তোলেন মামলাকারীদের আইজীবীরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল (Rajesh Bindal) বলেন, “ভোটের পর, দলে দলে মানুষ মিছিল করে বলছেন, আমরা আগে যা করেছি ভুল করেছি, এখন ঠিক করতে চাই। এই ধরনের দৃশ্য আমি কোনওদিন দেখিনি”। এরপর বিচারপতি বলেন, “মামলার এই পর্যায়ে আমাদের কাছে বেশকিছু ঘটনার তথ্যপ্রমাণ রয়েছে। এই ধরনের ঘটনা ঘটলে, রাজ্যকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে”।

আরও পড়ুন-দ্বিতীয়বারের জন্য জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব নিলেন আন্তোনিও গুতেরেস

অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি হরিশ ট্যান্ডন (Harish Tandan) বলেন, রাজ্য বলছে একাধিক ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কিন্তু কার বিরুদ্ধে, কী পদক্ষেপ করা হয়েছে, তা স্পষ্ট নয়। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, প্রয়োজন মনে করলে রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পারে জাতীয় মানবাধিকার কমিশন। এই মামলার পরবর্তী শুনানি ৩০ জুন। তার আগেই ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...