Sunday, May 17, 2026

দু’টি আলাদা সংস্থার Vaccine প্রয়োগে বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা! কী বলছে হু

Date:

Share post:

দু’টি আলাদা সংস্থার ভ্যাকসিন নিলে বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি বিশ্বের বেশ কিছু দেশে নাগরিকদের দু’রকম ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে। মালয়েশিয়াতেও এমনটাই করা হয়েছে। সে দেশে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ফাইজারের ভ্যাকসিন মিলিয়ে মানবদেহে প্রয়োগ করা হচ্ছে।

দু’টি আলাদা সংস্থার ভ্যাকসিন প্রয়োগ নিয়ে হু-এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামিনাথন বলেছেন, “এতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দৃঢ় হচ্ছে।” তবে হু-এর প্রধান বিজ্ঞানী সতর্ক করে এও জানিয়েছেন, দু’টি আলাদা সংস্থার ভ্যাকসিন নিলে তার পার্শ্ব প্রতিক্রিয়াও হচ্ছে বেশি। জ্বর এবং অন্যান্য প্রতিক্রিয়া হচ্ছে অনেক বেশি।

আরও পড়ুন-দিল্লি থেকে ফিরেই ফের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল! জল্পনা রাজনৈতিক মহলে

পাশাপাশি বুস্টার’এ ভরসা নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনাভাইরাস টিকার দু’টি ডোজ নেওয়ার পর আরও একটি ভ্যাকসিন নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় বলে দাবি করছেন বিজ্ঞানীদের একাংশ। এই তৃতীয় ভ্যাকসিনটিকে বলা হচ্ছে ‘বুস্টার শট’। হু-এর প্রধান বিজ্ঞানর দাবি, “এই বুস্টার শট-এর উপর এখনই ভরসা করা ঠিক নয়। কারণ করোনা রুখতে এটি আদৌ কার্যকরী কি না তা এখনই বলা যাচ্ছে না।”

 

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...