Saturday, March 14, 2026

টানা ৬ বছর মাওবাদী ডেরায় ছিলেন অমৃতাভ? চাঞ্চল্যকর তথ্যে তদন্তে মোড়

Date:

Share post:

টানা ৬ বছর মাওবাদী ডেরায় (Maoist custody) ছিলেন অমৃতাভ চৌধুরী (amritava Choudhury)? অমৃতাভ চৌধুরীর পরিবারের তরফ থেকে তেমনই দাবি করা হয়েছে। কালনার (kalana) মন্তেশ্বরে (manteswar) অমৃতাভর পৈতৃক বাড়ি থেকে সেইরকম দাবি করা হয়েছে। যা আগামী দিনে এই তদন্তকে অন্য খাতে নিয়ে যেতে পারে।

অমৃতাভর ভাই অরুণাভর (arunavo) দাবি, অমৃতাভকে মাওবাদীরা তুলে নিয়ে গিয়েছিল। ফিরে আসার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করার জন্য বলা হয়। কিন্তু সেসব শুনে কান্নায় ভেঙে পড়ত অমৃতাভ। মা-বাবা বলতেন, ওকে এ বিষয় নিয়ে যেন প্রশ্ন না করা হয়। আরও দাবি দেড় বছর চিকিৎসার মধ্যে ছিল অমৃতাভ। সরকারি চাকরি করতো। কীভাবে রেলে চাকরি, তা বলতে পারবে পুলিশই।

আরও পড়ুন:করোনার জেরে ফের বাতিল অমরনাথ যাত্রা, অনলাইনে দেব-দর্শনের সুযোগ

২০১০ সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস (gyaneswari express) দুর্ঘটনায় নিখোঁজ হয় কালনার মন্তেশ্বরের বামুন পাড়ার বাসিন্দা অমৃতাভ। চাকরির উদ্দেশে অন্য রাজ্যে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হয় অমৃতাভ। রেলের তরফে ডিএনএ টেস্ট (dna test) হয় এবং অমৃতাভর সঙ্গে ‘ম্যাচ’ করে। পরিবার ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ( compensation) পায়, অমৃতাভর বোনকে (sister of amritava) রেলে চাকরিও দেওয়া হয়।

অন্যদিকে কাকা সঞ্জয় চৌধুরীর দাবি, ডাক্তারের নির্দেশেই অমৃতাভকে কোনও জিজ্ঞাসাবাদ করা হতো না। তাঁর বক্তব্য, পড়াশোনায় ভাল ছিল, ভাল চাকরি করতো। তাহলে সে কেন মিথ্যার আশ্রয় নেবে? এলাকার মানুষেরও কার্যত একই কথা।

এই তথ্যে নিশ্চিতভাবে অমৃতাভ তদন্তকে অন্য দিকে মোড় নিল।

 

spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...